মালদা

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের সভা গাজোল ব্লকের নয়াপাড়া এলাকায়

আসন্ন পঞ্চায়েত নির্বাচনের প্রাক্কালে তৃণমূলের এক সভা অনুষ্ঠিত হয়ে গেল বুধবার। এদিন গাজোল ব্লকের নয়াপাড়া এলাকায় আয়োজিত তৃণমূলের এই বৈঠকে হাজির ছিলেন পঞ্চায়েত সমিতির সভাপতি প্রভাত পোদ্দার, তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি রঞ্জিত বিশ্বাস, প্রাক্তন বিধায়ক সুশিল রায় সহ আরও অনেকেই। এদিনের এই বৈঠকে আসন্ন পঞ্চায়েত নির্বাচনে তৃণমূল প্রার্থীদের কি কি করনীয় ও কিভাবে জনগণের কাছে রাজ্যের উন্নয়নের কর্মসূচী তুলে ধরে সেই বিষয়ে বিস্তারিত আলোচনা করা হয়। 

        এবিষয়ে তৃণমূলের প্রাক্তন ব্লক সভাপতি প্রভাত পোদ্দার বলেন, গোটা গাজোল ব্লকে এখন শুধুই তৃণমূলের জোড়া ফুল ফুটবে। তৃণমূল ছাড়া আর কোন দলের আলোচনা নেই। কারন বিগত দিনে গোটা ব্লকে মোট একশো কোটি টাকার কাজ চলছে বলে দাবী করেন তিনি।